৫ সেকেন্ডে করোনা সনাক্তের প্রযুক্তি আনলো ইরান

১৫ এপ্রিল, ২০২০ ১৫:৩০  
পাঁচ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্তে সক্ষম প্রযুক্তি উদ্ভাবন করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার এই করোনা পরীক্ষার মেশিন উন্মোচন করেন। এ বিষয়ে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়েছে। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে। তিনি আরো বলেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।